২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনডিতে অবৈধ দখলদার উচ্ছেদ শুরু

ডিএনডির ভেতর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জে পাগলায় কংস নদীর খাল ভরাট করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ কাজ শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

ডিএনডির ক্যানেলসহ সেচখালগুলোতে অবৈধ দখলদাররা বাড়িঘর ও দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলে। এসব স্থাপনার কারণে পানি নিষ্কাষণ বাধাগ্রস্ত হওয়ার ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। পানি নিষ্কাষণ সহজতর করে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে দখলদার উচ্ছেদ করা হবে বলে সূত্র জানায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মেদ জানান, উচ্ছেদ অভিযান পরিচালনায় বিদ্যুৎ বিভাগ সহায়তা করলেও টিঅ্যান্ডটি ও তিতাস গ্যাসের সহযোগিতা পাওয়া যাচ্ছে না।