২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বোমা হামলায় ইউপি সদস্য নিহত

খুলনার খানজাহান আলী থানার ইস্টার্ন জুট মিলের সামনে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে সন্ত্রাসীদের বোমা হামলায় স্থানীয় ইউপি সদস্য ও জাতীয় পার্টি নেতা শাহাদাৎ হোসেন (৫০) নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত সাড়ে ১০ টার দিকে শাহাদাৎ হোসেন ইস্টার্ন জুট মিলের সামনো একটি চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় সন্ত্রাসীরা তার ওপর বোমা হামলা চালায়।

আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত ১টার দিকে আরিচা ঘাটে তার মৃত্যু হয়। তিনি আতর গিলেতলা ইউনিয়নের সদস্য ছিলেন।

রাজনৈতিক প্রতিপক্ষরাই এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারনা।

এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।