২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এসিড নিক্ষেপ মামলায় জামায়াত নেতাসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল

খুলনার কয়রা উপজেলার এসিড নিক্ষেপ মামলায় ইউপি চেয়ারম্যান ও জামায়াত ইসলামী নেতা শাহ ইবাদত হোসেনসহ সাত জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 11:18 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

দুই মাস তদন্ত শেষে সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন।

সূত্র জানায়, চার্জশীটভুক্ত আসামীরা হচ্ছে-শাহ ইবাদত হোসেন, আরশাদ আলী, ইউসুফ আলী, আফসার উদ্দিন, শফি গাজী, মুনসুর আলী ও রহম আলী।

এদের মধ্যে জামায়াত নেতা শাহ ইবাদত হোসেন আটক রয়েছে।

২৬ মে গভীর রাতে কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী রেক্সোনা (৩৫), দুই বছরের শিশু কন্যা মুক্তা ও ছেলে বাদশার (৬) ওপর শাহ ইবাদত হোসেনসহ সন্ত্রাসীরা এসিড নিক্ষেপ করে।

আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মুক্তা মারা যায়।

এ ঘটনায় মোস্তফা মোল্লা বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে কয়রা থানায় একটি মামলা দায়ের করেন।