২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ’র গুলিতে নিহত ১ আহত ১

বিএসএফ’র গুলিতে আমিনুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশী নিহত এবং তার সঙ্গী আলমগীর (১৮) আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ঘটনাটি ঘটেছে রোববার গভীর বাতে যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্তের ওপারে ভারতের বর্ণবাড়িয়া এলাকায়।

গ্রামবাসীরা জানায়, ভারতের বর্ণবাড়িয়া সীমান্তের ৯ নং পিলার দিয়ে একদল গরুচোরাচালানী একটি গরুর বহর নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায়। এসময় আমিনুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বিএসএফ আমিনুলের লাশ নিয়ে চলে যায়। তার সঙ্গী আলমগীর গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসে।

আলমগীর বর্তমানে স্থানীয় বাগআচড়ায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বিডিআরের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি ভারতীয় সীমান্তে ঘটেছে। আমরা জেনেছি মাত্র।

এদিকে, এ ঘটনার পর থেকে উভয় সীমান্ত এলাকায় আতংক বিরাজ করছে। নিহতের আত্মীয় স্বজন লাশের জন্যে বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে।

স্থানীয় একটি সূত্র জানায়, আমিনুলের লাশ বর্তমানে ভারতের কল্যাণী হাসপাতালে বিএসএফ-এর হেফাজতে রয়েছে।

আহত অবস্থায় চিকিৎসাধীন আলমগীর জানায়, তারা দলে ১০/১২ জন ছিল। ভারত সীমান্তেই বিএসএফ তাদের ওপর অতর্কিত গুলি চালায়।

বেনাপোল সীমান্তের বনবিবি তলায় বিএসএফ এর গুলিতে ৬ জুলাই মারা যায় দুজন বাংলাদেশী যুবক।