২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানিজ ওভারসিজ কোঅপারেশনের স্বেচ্ছাসেবীরা ঢাকায়

প্রাথমিক শিক্ষা ও খেলাধূলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাপানিজ ওভারসিস কোঅপারেশন ভলান্টিয়ারস (জেওসিভি) এর তিনজন স্বেচ্ছাসেবক ঢাকায় পৌঁছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জাপানি ওই স্বেচ্ছাসেবকরা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য কাজ করবেন।

১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জেআইসিএ) বাংলাদেশে আটশ’ ৫৯ জন স্বেচ্ছাসেবক পাঠিয়েছে। জাপানি স্বেচ্ছাসেবকরা কৃষি, বন ও মৎস্যসহ বিভিন্ন খাতে কাজ করেছেন।

বর্তমানে দেশের বিভিন্ন খাতে ৫৪ জন জাপানি স্বেচ্ছাসেবক কর্মরত আছেন।