২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ট্যুরিজম খেতাব জিতলেন ভারতের সোনাল চৌহান

ভারতের পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া সোনাল চৌহান মিস ট্যুরিজম ২০০৫ নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

শনিবার মালয়েশিয়ার সারাওয়াক এ ৩০ জন প্রতিযোগীকে হারিয়ে তিনি এ স্বীকৃতি জিতে নেন।

সোনালের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন মিস রাশিয়া নাতালিয়া পারভোভা এবং মিস লেবানন সান্দ্রা রেমন্ড। তারা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানারস-আপ হন। আগ্রার মেয়ে সোনাল এর আগে প্রোভোগ মিস ৮৮৮৮ ভিউয়ারস চয়েস প্রতিযোগিতায় জয়ী হন।

দর্শনের ছাত্রী সোনাল আকর্ষনীয় ব্যক্তিত্বের কারণেই শুধু নয়, বিচারকদের প্রশ্নের চমৎকার সব উত্তর দিয়ে জিতে নেন এ খেতাব।

‘আপনাকে যদি কোন একটি জিনিস পরিবর্তনের জন্য বলা হয়, তাহলে সেটা কি হবে এবং কেন’, এমন প্রশ্নের উত্তরে সোনাল বলেন, আমি অজ্ঞতা দূর করতে চাই। পৃথিবী আজ দুর্নীতি, দারিদ্র্য এবং সন্ত্রাসের মুখোমুখি। যদি সচেতনতা বাড়ানো যায়, তাহলে হয়তো এসব সমস্যার অর্ধেকই সমাধান করা সম্ভব হবে।’