২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার থেকে মায়ানমারের ২ সেনাসদস্য গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশ সোমবার কক্সবাজার জেলার উখিয়া থেকে মায়ানমারের দুজন নাগরিককে গ্রেপ্তার করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

গ্রেপ্তারকৃতরা নিজেদের মায়ানমার সেনাবাহিনীর সদস্য বলে দাবি করে। এ দুজনের কাছ থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলেছে, মোইং এবং নিতং নামের এ দুজন মায়ানমারের জোঙ্গুমি এলাকার ছোঙ্গু’র অধিবাসি। সোমবার সকাল ৬ টায় তারা ফালংখালি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

মায়ানমারের এ দু’নাগরিক স্থানীয় জনগণকে জানায়, তারা মায়ানমারের সেনাবাহিনীর সদস্য। কিন্তু এ কাজ তাদের ভালো লাগে না। তারা স্থানীয় চেয়ারম্যানের খোঁজ করলে পুলিশে খবর দেওয়া হয়।

ফালংখালি ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেয় এবং জানতে পারে তারা সত্যিই মায়ানমারের সেনাবাহিনীর সদস্য। পুলিশ তাদের কাছ থেকে একটি এমই রাইফেল, একটি ৯ এমএম পিস্তল এবং রাইফেলের ১১০টি ও পিস্তলের ১৫টি গুলি উদ্ধার করে।

স্থানীয় পুলিশ বলেছে, মায়ানমার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তারা চেষ্টা করছে এ দুই নাগরিককে মায়ানমার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে।