২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশীদের ফেরত পাঠানো বিষয়ক কেন্দ্রের সংশোধনী প্রস্তাব সুপ্রিম কোর্টে খারিজ

২০০২ সালে গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী ভারতের রাজধানীতে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীদের ফেরত পাঠানোর বিষয়ে দিল্লী হাইকোর্টের আদেশ সংশোধনের জন্য কেন্দ্রের একটি আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এর আগে কর্মপরিকল্পনা সংশোধনের আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে কেন্দ্র তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট আবেদন করে। কর্মপরিকল্পনা প্রতিবেদনে উল্লেখ করা হয় ভারতের রাজধানীতে প্রতিদিন ১০০ জন বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশ করছে।

প্রধান বিচারপতি আর.সি লাহিরী এবং বিচারপতি পি.কে বালাসুব্রমানায়ানকে নিয়ে যৌথভাবে গঠিত সুপ্রিম কোটের একটি বেঞ্জ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্টের আদেশে বলা হয়েছিলো, কেন্দ্রের সংশোধনী প্রস্তাব অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীদের দেশে ফেরত পাঠানো বিলম্বিত করবে।