২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ৩’শ ব্যারেল ডিজেলসহ তিনটি কার্গো জাহাজ আটক

ভোলায় চোরাচালান বিরোধী টাস্ক ফোর্সের সদস্য কোস্টগার্ডরা শনিবার রাতে ৩’শ ব্যারেল ডিজেলসহ তিনটি কার্গো জাহাজ আটক করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

ভোলা অংশের আন্তর্জাতিক রুটে অভিযান চালিয়ে জাহাজগুলো আটক করা হয়।

সরকারি ইস্টার্ণ রিফাইনারী থেকে বিভিন্ন ডিপোতে পাঠানোর সময় এই তেল অবৈধভাবে পাচার হয়।

এ ব্যাপারে কোস্টগার্ডের জোনাল কমন্ডিার লে. ক. সহিদুল ইসলাম জানান, শনিবার রাতে ১০ ঘন্টা অভিযান চালিয়ে ভোলা খালের মুখে মায়ের দোয়া, জমির শাহ ও এমএল মিনি যমুনা নামের তিনটি কর্গো জাহাজ আটক করা হয়। এ সময় দুটি জাহাজ থেকে অপর একটি ট্যাঙ্কার জাহাজে ডিজেল তোলা হচিছল। পরে পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতিতে কার্গোগুলো বিসিক শিল্প নগরীর পাশ্ববর্তী খালে এনে তেল মাপা হয়।

অন্যদিকে, কার্গো চালক মিজানুর রহমান জানায়, ভোলা-বাউফল উপজেলার সীমান্তবর্তী এলাকা কালিগঞ্জের কাছাকাছি চট্টগ্রাম গামী একটি জাহাজ থেকে ওই তেল নামানো হয়। সূত্র জানায় ভোলার ‘তেল কবির’ নামে পরিচিত কবির এ কার্গোগুলোর মালিক।

মেসার্স আহাম্মেদ কোং এম ৬৭৩৪ এর এমএল মিনি যমুনার চালক মাইনুদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সে কোস্টগার্ড মামলার আসামী। অন্যদিকে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট মূল হোতারা গা ঢাকা দিয়েছে অভিযোগ রয়েছে।