মতলবে মাছ ধরাকে কেন্দ্র করে ১ জন খুন
মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর সিকির চর এলাকায় শনিবার গভীর রাতে মাছ ধরাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন হয়েছে। নিহত ব্যক্তির নাম বোরহান উদ্দিন ঢালী (৩২)।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আইনাল সরকার (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আইনাল বোরহানকে টেটা দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। রোববার ভোরে পুলিশ চর থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
