২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

গাইবান্ধা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ঘাঘট নদীর পানি এখনো বিপদসীমার ১ মি. ও করতোয়া নদীর পানি ৩৪ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জেলার গোবিন্দগঞ্জ ও সাদুল্ল্যাপুর উপজেলার পৌর এলাকাসহ ১১টি গ্রামের পাঁচ হাজার পরিবার জলাবদ্ধতার শিকার হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে।

এদিকে, ঘাঘট নদীর তীব্র স্রোতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ছয়টি পয়েন্টেই ভাঙ্গন অব্যাহত রয়েছে। ফুলছড়ির উড়িয়া, কঞ্চিপাড়া, সাঘাটার হলদিয়া এবং সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের ১৭টি গ্রাম জুড়ে নদী ভাঙ্গন মারাত্মক আকার ধারণ করেছে।

এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ সর্দি জ্বরের প্রকোপ বাড়ছে।