মেহেরপুরে এক সাথে গৃহবধূর ৩ পুত্র সন্তান প্রসব
জেলার দারুস সালাম ক্লিনিকে রোববার সকাল ৮টায় নাজমা আক্তার শিখা (৩১) নামের গৃহবধূ এক সঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
মা ও শিশুরা সুস্থ্য রয়েছে।
ক্লিনিকের চিকিৎসক মোহাম্মদ আব্দুস সালাম বিডিনিউজকে বলেন, তিনটি বাচ্চার প্রত্যেকের ওজন পাঁচ পাউন্ড করে এবং তারা সুস্থ্য রয়েছে।
এ ব্যাপারে তিন সন্তানের বাবা মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সন্তান ও মা সুস্থ্য রয়েছে। একসাথে তিন পুত্র সন্তানের বাবা হতে পেরে খুশি লাগছে।
