দ্য ওয়াশিংটন টাইমস পরিদর্শনে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন
জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার শুক্রবার যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন টাইমস সংবাদপত্র কার্যালয় পরিদর্শন করেন।
এসময় তাকে স্বাগত জানান পত্রিকার প্রেসিডেন্ট ডগলাস ডিএম জু।
সংবাদপত্র কার্যালয় পরিদর্শনকালে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দির সরকার বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ক্ষেত্রে অগ্রগতির বিষয়ে অবহিত করেন। তাছাড়া স্পিকার এ সময় বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টিও উল্লেখ করেন।
সাক্ষাতকালে দ্য ওয়াশিংটন টাইমসের প্রেসিডেন্ট বাংলাদেশে নারীর ক্ষতায়নের প্রসঙ্গ উল্লেখ করে স্পিকারকে বলেন, এ ক্ষেত্রে অন্যান্য মুসলিম দেশগুলোর জন্য বাংলাদেশ অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার দ্য ওয়াশিংটন টাইমসের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানান।
