২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করুন: সুইজারল্যান্ডের প্রতি পররাষ্ট্র মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান শনিবার বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের জন্যে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

মন্ত্রী উভয় দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানিরও আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে শনিবার বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের নতুন রাষ্ট্রদূত ড. ডোরা র‌্যাপোল্ড পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী দু দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আরও বেশি আলোচনা ও যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সুইজারল্যান্ডের বাজারে আরও বেশি বাংলাদেশী পণ্যের প্রবেশাধিকারের ব্যাপারে আশা প্রকাশ করেন।

নবনিযুক্ত সুইস রাষ্ট্রদূত উভয় দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।