তারেক রহমান রোববার চট্টগ্রাম আসছেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান রোববার চট্টগ্রাম আসছেন।
স্থানীয় বিএনপি শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, সাংগঠনিক জেলাসমূহের কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তার এ সফর ।
চট্টগ্রাম বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির সভাপতি এবং ওমানে নবনিযুক্ত রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার উপস্থিত ছিলেন।
তারেক রহমান সকালে বিমানযোগে চট্টগ্রামে যাবেন এবং সাংগঠনিক কাজ শেষে বিকেলে ফিরে আসবেন।
