২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিক জ্বালানির অভাবে প্রতি বছর ১ দশমিক ৬ মিলিয়ন লোকের মৃত্যু হয়: রিপোর্ট

তৃতীয় বিশ্বের ২০০ কোটি লোকের মধ্যে আধুনিক জ্বালানি ও বিদ্যুতের অভাবে প্রতি বছর কমপক্ষে ১৬ লাখ লোক মারা যায়। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 02:16 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জাতিসংঘের জ্বালানি সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, আধুনিক জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারের সুযোগ না থাকার কারণে তৃতীয় বিশ্বের দেশগুলোতে অন্দর মহলে বায়ু দূষণ ও স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাবের কারণে প্রতি বছর প্রায় ১৬ লাখ লোকের প্রাণহানি ঘটে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লকাষ্যমাত্রার আওতায় দরিদ্র্যবিরোধী ও অন্যান্য লক্ষ্য পূরণ করতে গিয়ে উন্নয়নশীল দেশগুলোর অনেকেই জ্বালানির প্রয়োজনীয়তার বিষয়টি অবহেলা করে। অথচ দরিদ্র্য হ্রাস ও জাতীয় উন্নয়নের জন্য গরীবদের আধুনিক জ্বালানি ব্যবহারের সুযোগ থাকা উচিত।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে ২০০১ থেকে ২০৩০ সালের মধ্যে নয় দশমিক ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন পড়বে। বেসরকারি খাতের জ্বালানি সেবার ক্ষেত্রে প্রতিযোগিতা ও ঝুঁকি থাকার কারণে সরকারিভাবেই গরীবদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয়তার ব্যাপারে প্রতিবেদনে গুরুত্বারোপ হয়েছে।