কুমিল্লায় রগকাটা রানা গ্রেফতার
ছাত্রদলের কুমিল্লার সাবেক নেতা, দুর্ধর্ষ সন্ত্রাসী ও পূর্বাঞ্চলের ত্রাস রগকাটা রানাকে এলাকাবাসী বৃহস্পতিবার রাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চাঁদপুর কেরানী বাড়ির মহিউদ্দিন মিয়ার ছেলে রানা ওরফে রগকাটা রানা (২৫) দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। গত ৬ জুলাই রানা ও তার সহযোগিরা চাঁদার দাবিতে ফোন ফ্যাক্স ব্যবসায়ি মনির হোসেনের হাত ও পায়ের রগ কেটে দিয়েছিল। রাণার বিরুদ্ধে কতোয়ালী থানায় একাধিক মামলা আছে।
এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার সকালে শহরের লাকসাম রোডে কুমিল্লা টাওয়ার শপিং কমপ্লেক্সে উদ্বোধনের পর নৌ-পরিবহন মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের কাছে রগকাটা রানাকে রাজনৈতিক প্রশয় না দেয়ার আহ্বান জানিয়েছে।
