২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে চাঁদাবাজ টাইগার রিপন নিহত

চট্টগ্রামের ডাবলমুরিং থানার কর্ণফুলী বাজারে শুক্রবার গণপিটুনিতে চাঁদাবাজ রিপন ওরফে টাইগার রিপন নিহত এবং তার সহযোগী মানিক গুরুতর আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিপন ও মানিক কর্ণফুলী বাজারে ব্যবসায়ীদের কাছে চাঁদা নিতে গেলে ব্যবসায়ী ও স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাইগার রিপনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

রিপনের সহযোগী মানিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইগার রিপনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।