২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬: চিকিৎসা অবহেলায় খাদ্যমন্ত্রীর অসন্তোষ

ফরিদপুর ঢাকা মহাসড়কের বাহিরদিয়া নামক স্থানে শুক্রবার টেম্পু ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এদিকে আহতদের দেখতে গিয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কামাল ইবনে ইউসুফ হাসপাতালে কোনও কর্তব্যরত চিকিৎসক না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

পুলিশ জানায়, দুপুর বারটার দিকে ঢাকাগামী সোহেলী পরিবহনের একটি যাক্রীবাহী বাসের সাথে ফরিদপুরগামী একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হলে টেম্পুর চালকসহ ছয়জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে হাফিজ (৩০) নামে একজন যাত্রী মারা যায়। আহতদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কামাল ইবনে ইউসুফ ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার পথে দুর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের দেখতে মেডিকেল কলেজ হাসপাতালে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি কোনও কর্তব্যরত চিকিৎসক বা দায়িত্বশীল কোন কর্মকর্তাকে দেখতে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন।

খাদ্যমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।