২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ডিপ্লোমেটিক জোনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

লন্ডনে বৃহস্পতিবার তিনটি পাতাল রেলস্টেশন ও একটি বাসে বোমা হামলার পর ঢাকার ডিপ্লোমেটিক জোনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 10:30 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

পুলিশ সূত্র জানায়, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল পুলিশ স্টেশনকে ডিপ্লোমেটিক জোন যেন কোন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের লক্ষ্যবস্তু হতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছে।

পুলিশ আরো জানায়, ডিপ্লোমেটিক জোন ও জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া এসব এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ডগ স্কোয়াডও ডিপ্লোমটিক জোনে মোতায়েন করা হয়েছে।