মাদারিপুরে সাংবাদিক ও আইনজীবী হয়রাণির নিন্দা
মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাওলা আকন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের এবং মাদারীপুরের পিপি আ্যডভোকেট মীর সিরাজুল ইসলামের বাসভবনে হামলা ও টেলিফোনে হুমকির প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জেলা আওয়ামী আইনজীবী পরিষদসহ বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
গত ১১ জুলাই দৈনিক সুবর্ণ গ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের গণমান্য ব্যক্তিদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১২ জুলাই দৈনিক সুবর্ণগ্রাম, ১৩ জুলাই িৈদনক সমকাল ও দৈনিক জনতা এবং ১৭ জুলাই দৈনিক যুগান্তরে ‘মাদারীপুরে চার সংখ্যালঘু পরিবারকে ভিটেমাটি থেকে ঊচ্ছেদের পায়তারা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।
পরে ১৯ জুলাই ওই সম্মেলনে অভিযুক্ত আ. সাত্তার মোল্লা মাদারীপুর আমলি হাকিমের আদালতে যুগান্তর প্রতিনিধিসহ ওই সাংবাদিক সম্মেলনে অংশ নেওয়া ১২ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করেন।
অন্যদিকে, জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান পিপি মীর সিরাজুল ইসলামের বাসভবনে ১৯ জুলাই গভীর রাতে সন্ত্রাসী হামলার চেষ্টাসহ টেলিফোনে একাধিকবার জীবন নাশের হুমকি দেওয়া হয়।
বৃহস্পতিবার জেলা বার অ্যাসোসিয়েশন কক্ষে পৃথক সভায় এসকল ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।
এ সময়ে অন্যান্যের মধ্যে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক সুজিত, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি বদিউজ্জামান বাদল, আব্দুল হাই, ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে সভাপতি আহসানুল হক টুকু, গোপাল সরকার সিদ্দিকুর রহমান, বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
