২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন নদ-নদীর পানি বাড়লেও দেশের পূর্বাঞ্চলে অবস্থার উন্নতি হয়েছে

দেশের প্রধান নদীগুলোর পানি অতিবৃষ্টি এবং উজানের প্রবাহের কারণে ক্রমশ বৃদ্ধি এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কিছু কিছু নদীর পানি কমতে শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বন্যা তথ্য কেন্দ্র জানায়, উত্তরবঙ্গে বন্যা কবলিত কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা এবং সিলেট জেলার বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। তবে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের নিুাঞ্চল এবং চারপাশে প্লাবিত এলাকার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

আবহাওয়া দফতর জানায়, আগামী ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র এবং মেঘনা অববাহিকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রের্কড করা হয়েছে চট্টগ্রামে ১২০ মিমি এবং সর্বনিু শেরপুরে ৪৫মিমি।

ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি চিলমারি ছাড়া সকল পয়েন্টেই বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা-পদ্মার পানিও বিভিন্ন পয়েন্টে আরও বৃদ্ধি পাচ্ছে। মেঘনা এবং দক্ষিণ-পূর্ব পাহাড়ি অববাহিকার সব নদীতেই অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বন্যা সতর্কিকরণ কেন্দ্রের ৮৬টি মনিটরিং পয়েন্টের মধ্যে ৪৫টিতেই দেখা যায় পানি বৃদ্ধি পেয়েছে, ২৫টি পয়েন্টে পানির উচ্চতা কিছুটা কমেছে, একটি পয়েন্টে স্থিতাবস্থায় থাকলেও ১১টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনার পানির উচ্চতা বাহাদুরাবাদে দুই সেমি, সিরাজগঞ্জে তিন সেমি এবং আরিচাঘাটে চার সেমি বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রামে বিপদসীমার ৪৮ সেমি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  তিস্তা নদীর পানি ডালিয়ায় ২৬ সেমি উপর দিয়ে প্রবাহিত হলেও  কাউনিয়ায় সাত সেমি নেমে এসেছে।

পুরাতন ব্রহ্মপুত্রের পানি জামালপুরে পাঁচ সেমি এবং ময়মনসিংহে সেমি বেড়েছে। ঢাকায় বুড়িগঙ্গার পানি আরও ছয় সেমি বৃদ্ধির রেকর্ড করা হয়েছে। নারায়ণগঞ্জে শীতলক্ষার পানি ছয় সেমি, মিরপুরে তুরাগের পানি পাঁচ সেমি, রেকাবি বাজারে ধলেশ্বরী চার সেমি বাড়লেও বিপদসীমা অতিক্রম করেনি। কিন্ত কুড়িগ্রামে ধরলা, ডালিয়াতে তিস্তা এবং ডেমরাতে বালু নদীর পানি বিপদ সীমা থেকে ১৬ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পদ্মা নদীর পানি রাজশাহী এবং হার্ডিঞ্জ ব্রিজের কাছে ১০ সেমি, গোয়ালন্দে ১২ সেমি এবং ভাগ্যকূলে বিপদসীমার চেয়ে আট সেমি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

সুরমা নদীর পানির উচ্চতা কিছুটা কমলেও সিলেট, কানাইঘাট এবং সুনামগঞ্জে আবার পানির প্রবাহ যথাক্রমে আট সেমি, ৬৬ সেমি এবং ১৫ সেমি বেড়েছে এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুশিয়ারা নদীর পানি আমলশিদে ১৪ সেমি, শেওলাতে নয় সেমি এবং শেরপুরে নয় সেমি বেড়েছে এবং বিপদসীমার চেয়ে সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মনু নদীর পানি চাটলাঘাটে ৬৮ সেমি, মনু রেলওয়ে ব্রিজে ৬০ সেমি এবং মৌলভীবাজারে ২২ সেমি বৃদ্ধি পেয়েছে।

বালাব এবং হবিগঞ্জে খোয়াই নদীর পানি যথাক্রমে ২১ সেমি এবং আট সেমি বৃদ্ধি পেয়েছে।

ভোগাই এবং সোমেশ্বরী নদীর পানির উচ্চতা কমেছে এবং বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কংশ নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মুহুরী, হালদা, সাঙ্গো এবং মাতামুহুরী নদীর পানি বাড়লেও এখন পর্যন্ত কোনও বিপদের আশংকা নেই।