মিটফোর্ডের সনি ড্রাগসের মালিকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছেন স্ত্রী নাসিমা
ঢাকা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মিটফোর্ডের সনি ড্রাগসের মালিক শেখ ইউনুস আহমেদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছেন তার দ্বিতীয় স্ত্রী নাসরিন আক্তার নাসিমা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসিমা বলেন, ইউনুস ২০০৩ সালে গোপনে তার প্রথম স্ত্রীর প্রবাসী ভাইয়ের স্ত্রী মৌসুমীকে করেন। এরপর ২০০৪ সালের ১৪ নভেম্বর মৌসুমীকে ঘরে নিয়ে এলে দ্বিতীয় স্ত্রী নাসিমা এতে বাধা দেন।
এসময় দুই শিশু সন্তানকে নিজের কাছে রেখে নাসিমাকে বের করে দেন ইউনুস। তার দুই শিশু হচ্ছে ইমরান (৭) ও সুমাইতা (২)। সন্তানদের ফিরে চাইলে ইউনুস তাকে ও তার ভাই উজ্জ্বলকে হত্যা এবং তাদের দুই বোনকে অপহরণের হুমকি দেয়।
এ ব্যাপারে তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় মামলা করলেও থানার দারোগা আফজাল হোসেন মামলার তদন্ত না করেই চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দিয়েছে।
তিনি তার সংসার ও সন্তানদের ফিরে পেতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় তার বাবা আব্দুল খালেক, ভগ্নিপতি ফজলুর রহমানসহ পরিবারের অন্য কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
