মোরেলগঞ্জে র্যাবের হাতে তিনটি অস্ত্রসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক
বাগেরহাটের মোরেলগঞ্জে অভিযান চালিয়ে র্যাব-৬ এর সদস্যরা বুধবার ভোর রাতে তিনটি পাইপগানসহ শাহ আলম হাওলাদার (৫০) নামে প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে।
ধৃত শাহ আলম মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সুন্দরবনের কথিত বনদস্যূ ও খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার মোহম্মদ হোসেন মুক্তা’র বড় ভাই।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহ আলমকে বুধবার ভোররাতে বানিয়াখালি গ্রামের বাড়ি থেকে আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ি থেকে ঐ অস্ত্র তিনটি উদ্ধার করা হয়। শাহ আলমের নামে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা ও একটি চাঁদাবাজির মামলাসহ সন্ত্রাস ও চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ রয়েছে।
