চট্টগ্রামে থাই-বাংলা যৌথ উদ্যোগে হাসপাতাল হবে
বাংলাদেশ ও থাইল্যান্ডের যৌথ বেসরকারি উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামে একটি হাসপাতালের নির্মান কাজ শিগগিরই শুরু হবে।
বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত সুপাথ চিত্রাংকো বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স মিলনায়তনে থাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে একথা বলেন। রাষ্ট্রদূত জানান, হাসপাতাল নির্মানে একটি থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অংশীদারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৈঠকে মিগনিথ চেনিয়া ভিচিথ সিলপ এর নেতৃত্বে ৩১ সদস্যের একটি থাই ব্যবসায়ী প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
