খুলনায় ভুয়া র্যাব সদস্য গ্রেফতার
খুলনার রূপসা উপজেলার দেবীপুর গ্রামে মঙ্গলবার এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাটের আখাই নগরের আদম আলীর পুত্র আব্দুর রশিদ (৩৫) গত ৩ জুলাই র্যাব সদস্য হিসেবে ভুয়া পরিচয় দিয়ে পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে দেবীপুর গ্রামে ভ্যানচালক আব্দুল গনির বাড়িতে আশ্রয় নেয়।
এক পর্যায়ে মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলে গনির সন্দেহ বাড়ে। তিনি র্যাব-৬ এর দপ্তরে খবর দিলে র্যাব সদস্যরা প্রতারক রশিদকে ধরে নিয়ে যায়। এ ব্যাপারে রূপসা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
