নারায়নগঞ্জ তিতাস গ্যাসের ৬৬ কর্মকর্তা-কর্মচারি বদলি
নারায়নগঞ্জের তিতাস গ্যাসের তিনটি জোনের ৬৬ জন কর্মকর্তা কর্মচারিকে অন্যত্র বদলি করা হয়েছে।
নারায়নগঞ্জ তিতাস গ্যাস অফিসে মঙ্গলবার এক ফ্যাক্স বার্তায় এ আদেশ পৌঁছে।
তিতাস গ্যাসের একটি সূত্র জানায়, নারায়নগঞ্জ, ফতুল্লা ও সোনারগাঁও জোনের ৬৬ জন কর্মকর্তার মধ্যে রয়েছে ডিজিএম, এজিএম, ম্যানেজার, ইঞ্জিনিয়ারসহ ১৭ জন কর্মকর্তা ও ৪৯ জন কর্মচারি।
বদলির আদেশে কোম্পানির বৃহত্তর স্বাথর্কে কারণ হিসেবে উল্লেখ করা হলেও স্থানীয় কয়েকটি সূত্র বলছে, অফিসের কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতির কারণেই এটি করা হয়েছে।
