কুমিল্লায় ৬ বছরের শিশুকন্যা ধর্ষিত
কুমিল্লা শহরের শুভপুর এলাকায় মঙ্গলবার দুপুরে ছয় বছরের এক শিশুকন্যা ধর্ষিত হয়েছে। পুলিশ ধর্ষণকারী সুমনকে জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্বর্ণকার মিলনের পুত্র সুমন (১৮) পাশের বাড়ির ওই শিশুকন্যাকে টিভি দেখানোর কথা বলে বাসায় নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় সুমন শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকার আশেপাশের বাড়ির লোকজন ছুটে আসে এবং পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দারোগা আলম সুমনকে গ্রেফতার করেন। শিশুটির বাবা কামরুজ্জামান এ ব্যাপারে বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
