কেরণীগঞ্জে বিষপানে তরুণীর আত্মহত্যা
কেরাণীগঞ্জ থানার সিরাজনগর এলাকায় এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছে।
নিহত তরুণীর নাম বিউটি (১৬)।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, বিউটি দীর্ঘদিন ধরে মাথাব্যাথায় ভুগছিল। সোমবার রাতে মাথা ব্যাথা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।
