কেরাণীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
কেরাণীগঞ্জে সোমবার সড়ক দুর্ঘটনায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেরাণীগঞ্জের লাকির চর এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় শিশুটি নিহত হয়। শিশুটির নাম জানা যায়নি। তার বাবার নাম আরমান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ঘাতক মটর সাইকেলটির চালককে গ্রেপ্তার করতে পরেনি।
