২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক ঘটনায় পিতাপুত্রসহ ৩ খুন

চট্টগ্রামে পৃথক ঘটনায় পিতাপুত্রসহ তিন জন খুন হয়েছে। জেলার লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নে মঙ্গলবার সকালে পিতাপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 11:38 AM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এদিকে নগরীতে সোমবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে।

লোহাগাড়া থানা পুলিশ জানায়, বড়হাতিয়া ইউনিয়নের মগ দীঘিরপাড় এলাকায় সন্তোষ কুমার নাথ (৪৫) ও তার ছেলে বন্ধন নাথ (১৮) রাতে তাদের মুদী দোকানে ঘুমিয়ে ছিল। সকালে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ওসি আব্দুল মালেক জানান, তাদের দু’জনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, নগরীর কোতয়ালি থানায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয় একজন নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি পাঁচ লাখ ৭০ হাজার টাকা নিয়ে সিএনজি অটোরিক্সা করে যাওয়ার সময় কোতয়ালি থানার সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের কাছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সে টাকাসহ রক্তাক্ত অবস্থায় একটি যাত্রিবাহী বাসে উঠে পড়ে। বাসের যাত্রীরা তাকে সেন্ট্রাল পয়েন্ট হাসপাতালে ভর্তি করে। পরে রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।