টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, ১ম লিড
টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় সাতজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী রেবাবার এ খবর জানায়।
পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতু সংলগ্ন ইব্রাহিমাবাদ রেল স্টেশনের কাছে শনিবার রাত ৯টায় রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের একটি বাস চাপা দিলে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়।
পুলিশ জানায়, গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে গেলে মেরামত করতে বাসটি ওই স্থানে পার্কিং করে। এসময় বাসের যাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।
এদিকে, ঢাকা থেকে শাহজাদপুরগামী বাস (ঢাকা মেট্রো-ঘ-১১-০২৬৩) টাঙ্গাইল থেকে যমুনা সেতুগামী বাসের (টাঙ্গাইল-ব-১১৭) সাথে প্রতিযোগিতা করতে গিয়ে পার্কিং করা বাসের দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ওয়াহেদ আলী (৫০)। বাড়ি গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার ডাকবাংলো গ্রামে।
পুলিশ তিনটি বাসই আটক করেছে।
এদিকে অপর ঘটনায় শুক্রবার রাত ২টার দিকে একই এলাকার হাতিয়ায় বাস উল্টে ২ জন নিহত ও ২৫ জন আহত হয়।
