রাজধানীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছুরিকাহত
রাজধানীর মতিঝিলে শনিবার সন্ধ্যায় মীর আশরাফুল ইসলাম ওরফে মুক্তি (২২) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছে।
মতিঝিল টিএন্ডটি কলোনীর বাসিন্দা মোহাম্মদ মাঈনুদ্দিনের ছেলে মুক্তিকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মুক্তির বাবা সাংবাদিকদের জানান, মোবাইল ফোন চুরির মিথ্যা অভিযোগে স্থানীয় সন্ত্রাসী শিপন, ইকরামুল ও বাবু এই ঘটনা ঘটিয়েছে। মতিঝিল থানা পুলিশ এ ব্যাপারে কিছু জানাতে পারেনি।
