ব্রহ্মণবাড়িয়ায় যৌতুকের জন্য গৃহবধূকে গলা টিপে হত্যা
ব্রাহ্মনবাড়িয়ায় শনিবার ভোররাতে যৌতুকের জন্য এক গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে পাষণ্ড স্বামী।
পুলিশ জানায়, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগতসার গ্রামের মালন মেম্বারের মেয়ে হ্যাপী বেগমকে (৩০) স্বামী মিলন হাজারী শ্বশুর বাড়িতে বেড়াতে এসে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।
যৌতুকের দাবিতে তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
