তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সংস্কারে ১৪ দলের অভিন্ন প্রস্তাব ঘোষণা
তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনী আইন সংস্কার বিষয়ে আওয়ামী লীগসহ ১৪ দল তাদের অভিন্ন প্রস্তাব ঘোষণা করেছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জনাকীর্ণ যৌথ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ১৪ দলের পক্ষে ৩১ দফার এ সমন্বিত রূপরেখা জাতির কাছে উপস্থাপন করেন।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ঘোষিত রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারে পাঁচ দফা, নির্বাচন কমিশন সংস্কারে ১৫ দফা এবং নির্বাচনী আইন ও বিধি সংস্কারে ১১ দফা প্রস্তাব করা হয়েছে।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ দল উপস্থাপিত এ সকল প্রস্তাবনার যৌক্তিকতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতেই সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিলো। কিন্তু অপব্যবহার করে এটিকে বিতর্কিত করে তোলা হয়েছে। তাই এর সংস্কার জরুরি হয়ে পড়েছে।
তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রস্তাব
সংস্কার প্রস্তাবনায় ১৪ দল দাবি করেছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণ কোনো রাজনৈতিক দল অথবা কোনো দলের সাথে যুক্ত কোনো সংগঠনের সদস্য হবেন না। আর প্রধান উপদেষ্টাকে হতে হবে সকল রাজনৈতিক দলের আস্থাভাজন।
শেখ হাসিনা বলেন, শুধুমাত্র বিচার বিভাগের পরিম-লে সীমাবদ্ধ না রেখে এই নিয়োগের ক্ষেত্র ব্যাপক ও বি¯তৃত করতে হবে।
এ অবস্থায় সাংবিধানিক ধারাকে অক্ষুণœ রেখে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে রাষ্ট্রপতি সকল দলের সাথে আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতে আস্থাভাজন ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা ম-লীর সদস্যদের নিয়োগ দেবেন।
আর সংসদীয় সরকার ব্যবস্থাকে বিবেচনায় রেখে তত্ত্বাবধানকালীন সময়েও রাষ্ট্রপতি সকল বিষয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এ সময়কালে প্রতিরক্ষা বিভাগ ন্যস্ত থাকবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
১৪ দলের প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কর্ম পরিধি সংবিধান অনুসারে কেবলমাত্র সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও সাধারণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা প্রদানের মধ্যেই সীমিত থাকবে।
নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব
সমন্বিত প্রস্তাবনায় বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ রাজনৈতিক দল সমূহের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে করতে হবে। নির্বাচন কমিশনার কতজন হবেন, তাও নির্ধারণ করতে হবে।
নির্বাচন কমিশন নির্বাচন তত্ত্বাবধান, পরিচালনা এবং নিয়ন্ত্রণমুক্ত থেকে সম্পূর্ণ স্বাধীন পরিবেশে যেন কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে।
প্রস্তাবনায় বলা হয়, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত সম্পূর্ণ স্বাধীন সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের একটি স্বাধীন সচিবালয় থাকবে। নির্বাচন কমিশনই উপজেলা পর্যায় পর্যন্ত তার সাংগঠনিক কাঠামো বি¯তৃত করবে এবং তার কর্মকর্তা কর্মচারি নিয়োগ ও নিয়ন্ত্রণ করবে।
রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও নির্বাচনে নিরাপত্তার জন্য আইন শৃংখলা রক্ষা বাহিনী নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন পূর্ণ স্বাধীন থাকবে।
নির্বাচন কমিশন আর্থিকভাবেও হবে সম্পূর্ণ স্বাধীন। বাজেটে সরাসরি বরাদ্দের ব্যবস্থা করতে হবে এবং এ অর্থ ছাড়ে অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্তৃত্ব থাকবে না।
প্রস্তাবনা অনুযায়ী নির্বাচন পরিচালনার সাথে যুক্ত ব্যক্তিরা নির্বাচনের আগে ও পরে একটি নির্দিষ্ট সময়কালে নির্বাচন কমিশনের অধীনে থাকবে। এ সময়কালে তাদের কৃত কোনো অপরাধ ও কর্তব্যে অবহেলার জন্য নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে এবং সরকার তা বাস্তবায়নে বাধ্য থাকবে।
অন্যান্য প্রস্তাবনার মধ্যে রয়েছে, নির্বাচনের সময় নির্বাচনী এলাকার ভিত্তিতে নির্বাচন কমিশন সর্বদলীয় পর্যবেক্ষণ দল গঠন করবে।
এছাড়া ভোট গ্রহণের জন্য প্রতি বুথে স্বচ্ছ ভোট বাক্সের ব্যবস্থা করতে হবে এবং তার নাম্বারিং থাকতে হবে।
নির্বাচনী আইন সংস্কার
নির্বাচনী আইন ও বিধি সংস্কারের প্রস্তাবে বলা হয়, নির্বাচনে টাকার খেলা বন্ধ এবং নির্বাচনকে সন্ত্রাস, পেশী শক্তির প্রভাব ও দুর্বৃত্তমুক্ত করতে হবে। প্রার্থীদের সম্পদ, নির্বাচনী ব্যয় ও পরিচয় প্রকাশ করতে হবে।
প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ যে ভাবেই ব্যয় করুক, তা প্রার্থীর নির্বাচনী ব্যয় হিসেবেই গণ্য হবে। নির্বাচনী ব্যয়ের সীমা কোনো ক্রমেই লংঘন করা যাবে না। নির্বাচনী আয় ব্যয়ের বিবরণ সর্ব সাধারণকে জ্ঞাত করতে উন্মুক্ত দলিল হিসেবে রাখতে হবে এবং প্রচার মাধ্যমকে তা সরবরাহ করতে হবে।
প্রস্তাবনা অনুযায়ী প্রার্থী নিজে অথবা পরিবারের কেউ ঋণ খেলাপি হলে এবং কালো টাকার মালিক বলে বিবেচিত ব্যক্তি নির্বাচনে অযোগ্য হবেন। এছাড়া সরকারি চাকরি বিধির ব্যত্যয় ঘটিয়ে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারি নির্বাচনে প্রার্থী হতে পারবে না।
স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধী এবং ফৌজদারি দ-াদেশপ্রাপ্ত ব্যক্তি প্রার্থী হতে পারবে না।
নির্বাচনী প্রচারনায় ধর্মের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করারও দাবি করেছে ১৪ দল।
নির্বাচনের নিরাপত্তা বিধান, সন্ত্রাস ও সাম্প্রদায়িক কর্মকা-ের বিরুদ্ধে প্রতিরোধ ও নির্বাচনী আইনের প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ন্যস্ত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশনের ওপর।
এছাড়া, প্রচলিত আইন সংস্কার করে সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা বৃদ্ধি এবং সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আবুল মাল আব্দুল মুহিত, আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং বাম নেতাদের মধ্যে সাইফুদ্দিন আহমেদ মানিক, পংকজ ভট্টাচার্য, দিলীপ বড়–য়া, বিমল বিশ্বাস, শরিফ নুরুল আম্বিয়া, সৈয়দ জাফর সাজ্জাদ, শিরিন আখতার, আজিজুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সামাদ ও নুরুল ইসলাম।
বামজোট ১১ দলের অন্যতম শরিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কোন নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
