মেহেরপুরে নিউমোনিয়ায় ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯১
মেহেরপুর সদর হাসপাতালে শুক্রবার নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যু ঘটেছে ।
চিকিৎসাধীন আছে ৯১ শিশু।
মারা যাওয়া শিশুটির নাম জুয়েল। শিশুর পিতা মেহেরপুরের গাংনি উপজেলার কাথুলি গ্রামের শামিম বলেন, গরমে শরীর ঘেমে যায় এবং এরপর শ্বাসকষ্ট হয়ে জুয়েলের মৃত্যু ঘটে।
ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দিন দিন নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশুদের জন্য নির্ধারিত আসনের কয়েক গুন বেশি রোগী এখন হাসপাতালে।
মেহেরপুরের কয়েকটি ক্লিনিকের চিকিৎসকরা বলেন, মায়েদের অসচেতনতার কারণেই আক্রান্তের সংখ্যা বাড়ছে।
