২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টাল ব্যালটের মাধ্যমে ফরিদপুর-১ আসনের উপ-নির্বাচনে ভোট দেয়া যাবে

আগামী ৩০ আগস্ট অনুষ্ঠেয় ফরিদপুর-১ এর শূন্য আসনের নির্বাচনে  নির্বাচনী এলাকার ভোটার হিসেবে তালিকাভুক্ত সরকারি বা পাবলিক অফিসে কর্মরত কর্মকর্তা বা কর্মচারি বা তাঁদের স্ত্রী বা স¦ামী বা পুত্র বা কন্যা এবং সরকারি হেফাজতে বা জেলখানায় আটক ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানে ইচ্ছুক ভোটারদের নির্বাচনী সময়সূচি জারির ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট ব্যালট পেপারের জন্য আবেদন করতে হবে। নির্বাচনী এলাকার তালিকাভুক্ত ভোটার নির্বাচনের কাজে নিযুক্ত হলে তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান করতে পারবেন।

ফরিদপুর-১ আসনের উপ-নির্বাচন পরিচালনার জন্য ফরিদপুরের জেলা প্রশাসককে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। গত ৯ জুলাই নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে।

রিটার্নিং অফিসারের নিকট আবেদনে ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার তালিকায় তার ক্রমিক ন¤¦র উল্লেখ করতে হবে। রিটার্নিং অফিসারের নিকট থেকে ব্যালট পেপার ও সংশ্লিষ্ট ফরমসমূহ প্রাপ্তির পর নির্ধারিত ফরমগুলো পূরণপূর্বক যথাসময়ে রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ করতে হবে।