ব্রিটিশ হাই কমিশনারের কাছে প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তার অনুরোধ জানিয়েছেন সিলেটের মেয়র
ব্রিটেনে সিলেটের পাঁচ লাখ প্রবাসীর নিরাপত্তার ব্যাপারে ব্রিটিশ হাই কমিশনারের কাছে অনুরোধ জানিয়েছেন সিলেটের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান।
বৃহস্পতিবার সকালে ব্রিটিশ হাইকমিশনারের নিজ বাসভবনে সাক্ষাৎ করে সিলেটের মেয়র এ অনুরোধ জানান।
ব্রিটিশ হাই কমিশনার এসময় বলেন, লন্ডনের বাংলাদেশীদের কোন অসুবিধা নেই।
মেয়র ৭ জুলাই লন্ডনে বোমা হামলার জন্য তীব্র নিন্দা এবং গভীর সমবেদনা জানান।
গত বছর শাহজালাল মাজারে ব্রিটিশ হাই কমিশনারের ওপর বোমা হামলা, ২১ আগষ্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা এবং ২৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ওপর গ্রেনেড হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।
এক ঘন্টাব্যাপী এ আলোচনায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জোবায়দুল হক রাসেল উপস্থিত ছিলেন। এসময় সিলেটের মেয়র হাই কমিশনারের বাস ভবনে রাখা শোক বইতে স্বাক্ষর করেন।
