সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাবেক সংসদ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাফিজের মৃত্যুতে বৃহস্পতিবার এক বার্তায় রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং একাধারে শিক্ষাবিদ, সাংবাদিক ও ফোকলোরবিদ হিসেবে মরহুমের অবদানের কথা শোকবার্তায় উল্লেখ করেন।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
অধ্যাপক আব্দুল হাফিজ কিডনি সমস্যাজনিত কারণে ১৩ জুলাই ঢাকার এক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
