ব্লেয়ার যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ির জন্যে নতুন আইন এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের বহি¯কার সহজ করতে চান
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ির জন্যে নতুন আইন প্রণয়ন এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের বহিস্কার সহজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমরা জরুরি ভিত্তিতে যুক্তরাজ্যে প্রবেশের নীতিকে আরও কঠোর করব। যাতে যে সব লোক সহিংসতা ছড়াতে চায়, তারা প্রবেশ করতে না পারে। অন্যদিকে, যারা ইতোমধ্যে যুক্তরাজ্যে প্রবেশ করে বিদ্বেষ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
