ট্রান্স-মায়ানমার গ্যাস পাইপলাইন: আয়ার এ মাসে ঢাকা সফরে আসছেন
প্রস্তাবিত ট্রান্স-মায়ানমার গ্যাস পাইপলাইন নিয়ে বাংলাদেশকে রাজি করানো শেষ চেষ্টা করতে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী মণিশংকর আয়ার এ মাসের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। নয়া দিল্লীর কূটনৈতিক সূত্র এ তথ্য জানায়।
জানা যায়, ব্যয়বহুল তরল গ্যাস (এলএনজি) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার আগে নয়া দিল্লী প্রস্তাবিত মায়ানমার--বাংলাদেশ--ভারত গ্যাস পাইপলাইন স্থাপনের অধিকার অর্জনের জন্য ঢাকাকে রাজি করানো চেষ্টা করবে।
কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, নয়া দিল্লী ওই ইস্যুতে ঢাকাকে রাজি করানো সর্বোত্তম চেষ্টা করবে।
কূটনৈতিক সূত্র জানায়, ঢাকার ভারতীয় রাষ্ট্রদূতকে এ মাসের শেষ দিকে মণি শংকর আয়ার সঙ্গে জ্বালানি মন্ত্রীর সাক্ষাতের সময় নির্ধারণের উপদেশ দেওয়া হয়েছে।
জানুয়ারি মাসে তিন দেশের জ্বালানি মন্ত্রী ইয়াগুন বৈঠকে এক বিলিয়ন ডলারে প্রস্তাবিত প্রকল্পের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়। যদিও পাইপলাইন স্থাপনের অধিকার অর্জনের জন্য ঢাকা দিল্লিকে তিনটি শর্ত বাস্তবায়নের পরামর্শ দিয়েছে।
শর্ত তিনটি হলো বাণিজ্য ঘাটতি হ্রাস, নেপাল ও ভূটানে বাংলাদেশের পণ্য পরিবহনে ভারতকে করিডর প্রদান এবং হিমালয়ের দুটি দেশ থেকে সস্তা বিদুৎ পাওয়ার জন্য ভারতকে করিডর দেওয়া।
ভারত ও মায়ানমারের মধ্যে জ্বালানি মন্ত্রী পর্যায়ে বৈঠক গত সপ্তাহে অনুষ্ঠিত হয়, বৈঠকে একদিন আগে বাংলাদেশকে জানানো হয়। ঢাকা এ বৈঠককে পরিত্যাগ করে।
এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশকে বাদ না দিয়ে প্রস্তাবিত প্রকল্পটি এগিয়ে নেওয়ার
