২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট প্রতারণা মামলায় বিদিশার জামিনের মেয়াদ বাড়ল

বিদিশার স্থায়ী জামিন আবেদনের বিপরীতে আদালত ১০ আগস্ট পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ শামসুল আলম বুধবার আগের দেওয়া অন্তর্বর্তীকলীন জামিনের মেয়াদ বাড়ানোর এ আদেশ দেন।

আইনজীবী কামরুজ্জামান মাহবুবের সাথে বেলা ১১টায় বিদিশা আদালতে হাজির হন।

৫০ হাজার টাকা জামানতে ১৩ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে বিদিশা জামিন লাভ করেন।

বিদিশার বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায়ই তিনি এখন জামিনে রয়েছেন।