২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নতুন প্রজাতির চা আবিষ্কার

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউিটের উদ্ভিদবিজ্ঞানীরা ‘বিটি১৬’ নামে নতুন প্রজাতির চা আবিস্কার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বিজ্ঞানীরা দাবি করেছেন, নতুন উদ্ভাবিত এই চায়ের স্বাদ আরও উন্নত হবে, উৎপাদনও হবে বেশি। চা গবেষণা ইনস্টিটিউিটের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শহীদুজ্জ্মান জানান, সাধারণত প্রতি হেক্টরে ১ হাজার ২শ’ ৭০ কিলোগ্রাম চা উৎপাদিত হয়। আর নতুন এই চা প্রতি হেক্টরে প্রায় ৩ হাজার কিলোগ্রাম উৎপাদিত হবে। 

তিনি বিবিসিকে আরও বলেন, বাংলাদেশে বর্তমানে চা বাগানের সংখ্যা ১৬২ টি। আমার ধারণা, বেশির ভাগ চা বাগানই এ নতুন চা চাষে আগ্রহী হবে। কারণ তারা উৎপাদন বাড়াতে চায়। 

সাম্প্রতিক বছরগুলোতে দেশে চায়ের চাহিদা  রেকর্ড পরিমানে বেড়েছে।

১৯৮০ সালে দেশে ৪০ মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদিত হতো। এর মধ্যে তিন চতুর্থাংশ রপ্তানী হতো বিদেশে। অথচ বর্তমানে দেশে বছরে ৬০ মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদন হয়। কিন্তু দেশের চাহিদা মিটিয়ে বর্তমানে ১২ মিলিয়ন কিলোগ্রাম বিদেশে রপ্তানী করা যায়।

‘বিটি ১৬’ চায়ের চারা চা ইনস্টিটিউটের বাগানে রোপন করা হয়েছে। গাছগুলো প্রাপ্তবয়স্ক হতে আরও কয়েক বছর লাগবে। এরপর বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন সম্ভব হবে।