২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শিশু ধর্ষন মামলায় আসামীরা বেকসুর খালাস

চাঁদপুরের মতলবে আলোচিত মাদ্রাসা ছাত্রী শিশু রাবেয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামীরা বেকসুর খালাস পেয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলাম বুধবার জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মতলব (উত্তর) উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী আলমাস সরদারের বড় মেয়ে মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্রী রাবেয়া আক্তার (১০) ২০০৩ সালের ১৩ জুন মামার বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে গিয়ে গণধর্ষণ এবং পরে হত্যা করে।

পরদিন একটি ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে রাবেয়ার বাবার অনুপস্থিতিতে তার দাদা হাজী ফজলুল করিম সরদার লধুয়া গ্রামের বখাটে যুবক আব্দুল মান্নান, মোহাম্মদ আলী, রিপন ও মুছাকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এদিকে মামলার রায়ে আসামীরা খালাস পাওয়ায় এলাকায় বেশ অসন্তোষের সৃষ্টি হয়েছে। রায়ের খবর শোনার পর রাবেয়ার দাদা ও দাদী জ্ঞান হারিয়ে ফেলেন।