২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফ্রান্সের জাতীয় দিবসে শিরাক ও ভিলেপিনকে অভিনন্দন জানিয়েছেন

ফ্রান্সের জাতীয় দিবসে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার সেদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 03:32 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বৃহস্পতিবার ফ্রান্সের জাতীয় দিবস।

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ  ফ্রান্সের রাষ্ট্রপতি জ্যাক শিরাককে সেদেশের  জাতীয় দিবস উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফ্রান্সের প্রধানমন্ত্রী দোমিনিক দ্য ভিলেপিনকে পৃথক বার্তায় অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের পাঠানো শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেন, দুদেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।