ভূমি নিবন্ধণ ফরমেট ১ অক্টোবর থেকে কার্যকর হবে
সাফ কবলা, দান ও হেবা’র নিবন্ধণ এর জন্য সরকার নতুন ফরমেট তৈরি করেছে। আগামী ১ অক্টোবর থেকে এই ফরমেট কার্যকর করা হবে।
আইন মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়েছে, বায়না চুক্তির নিবন্ধণ বাধ্যতামূলক করা হয়েছে। চুক্তি বলবৎ থাকাকালীন উক্ত একই জমি অন্যত্র যে কোনও প্রকার হস্তান্তর বেআইনী হবে। পূর্বে যে সকল বায়না হয়েছে কিন্তু নিবন্ধণ করা হয়নি তা আগামী ১ জানুয়ারি’০৬ তারিখের মধ্যেই নিবন্ধণ করতে হবে, অথবা মূল সাফ কবলা দলিল নিবন্ধন করে নিতে হবে। অন্যথায় ওই বায়না অকার্যকর হয়ে যাবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ মঙ্গলবার বিডিনিউজের সঙ্গে আলাপকালে বলেন, নতুন সংশোধিত ভূমি নিবন্ধণ আইন বুঝতে জনগণের ছয়মাস সময় লাগবে। প্রথম দিকে তারা হয়তো সমস্যার সম্মুখিন হতে পারেন। কিন্তু ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে।
