রাজশাহীতে এসিড নিক্ষেপ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে একটি চাঞ্চল্যকর এসিড নিক্ষেপ মামলায় দুজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডিতদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩২ এর বিচারক রেজাউল ইসলাম মঙ্গলবার এ রায় প্রদান করেন। এসময় সাজাপ্রাপ্ত আসামি রাকিবুল ইসলাম রাকিব ও আয়েনউদ্দিন আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৮ নভেম্বর রাত ১০ টার দিকে আসামিরা হামিদুর রহমানের কিশোরী কন্যা, দূর্গাপুরের আমগাছি সাহার বানু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শিউলি খাতুনের (১৪) ওপর এসিড ছুঁড়ে মারে। ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আসামি উভয়ের বাড়ি দূর্গাপুর উপজেলার ঝালুকা দক্ষিণপাড়ায়।
ঘটনার পরদিন শিউলির পিতা বাদি হয়ে এসিড অপরাধ দমন আইনের ৫(খ)/৭ ধারায় একটি মামলা দায়ের করেন।
