পুশইনকৃত সাত ভারতীয়কে পুশব্যাক করেছে বিডিআর
নওগাঁয় রোববার পুশইনকৃত সাত হিন্দিভাষী ভারতীয়কে বিডিআর ২৪ ঘন্টার ব্যবধানে সোমবার মধ্যরাতে নওগাঁর নিত্যপুর সীমান্তের ২৩০ নং পিলার এলাকা দিয়ে পুশব্যাক করেছে।
রোববার মধ্যরাতে বিএসএফ সদস্যরা সাত ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে।
নওগাঁর ২৮ রাইফেলস ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্নেল জাহিদ হাসান বলেন, বিএসএফ এর পুশইন প্রতিহত করতে এলাকাবাসীর সহযোগিতায় নওগাঁ সীমান্তে পাহারা জোরদার করা হয়েছে।
