স্বাস্থ্যমন্ত্রীর সাথে জার্মানীর বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে তার কার্য়ালয়ে মঙ্গলবার জার্মানীর বিদায়ী রাষ্ট্রদূত ডায়েট্রিস এন্ড্রেয়াস সাক্ষাত করেন।
সাক্ষাতকালে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, প্রজনন স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির বিষয় তুলে ধরে বলেন, অত্যন্ত ঘনবসতিপূর্ন দেশ হওয়া সত্ত্বেও এ দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
এসময় জার্মানীর বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করে বলেন, এ দেশের জনগণ অত্যন্ত পরিশ্রমী। বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে গেছে।
বিদায়ী রাষ্ট্রদূত এন্ড্রেয়াস বাংলাদেশে দায়িত্বপালনকালে সরকার ও জনগণের সহযোগিতার প্রশংসা করে দু’দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন।
