বুধবার এক ঘন্টার জন্যে ‘খুলনা অচল’ কর্মসূচি আহ্বান
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বুধবার ‘খুলনা অচল’ কর্মসূচি আহ্বান করেছে। জাতীয় বাজেটে খুলনার জন্যে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না রাখার প্রতিবাদে তারা এ কর্মসূচি আহ্বান করে।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। সকাল ১১টা বাজার সাথে সাথে যে যেখানে থাকবে সেখান থেকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়েছে। রাস্তায় চলাচলকারী সকল যানবাহনকে রাস্তায় দাঁড়িয়ে অচল কার্যক্রমে অংশগ্রহণ করারও আহ্বান জানানো হয়। কর্মসূচির প্রতি খুলনার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করেছেন।
